শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৫৭ পিএম, ২০২৫-০৬-২৪
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামে কালুরঘাট কর্ণফুলী নদীর এলাকায় চলাচলরত ফেরির সাথে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ফেরি ও বাল্কহেডটি। সোমবার (২৩ জুন) বিকেল চারটার দিকে নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পূর্ব প্রান্তের ফেরিঘাট থেকে ২টি কাভার্ড ভ্যান ও একটি মালামাল বোঝাই ট্রাক নিয়ে নদী পার হওয়ার সময় মাঝ পথে একটি বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। বাল্কহেডের ধাক্কায় ফেরিটি টালমাটাল অবস্থায় ঘুরে যায়। বাল্কহেড বালু নিয়ে নদী দিয়ে আড়াআড়িভাবে যাচ্ছিল। এসময় বাল্কহেডে থাকা ৩ জন শ্রমিক আপ্রাণ চেষ্টা চালিয়ে ফেরির ধাক্কা সামাল দেয়। বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত রক্ষা পায় । এর আগে ২০২৩ সালের ২৩ আগস্ট ফেরি সাথে বাল্কহেডের সাথে ধাক্কা লেগে নদীতে চলাচলরত ফেরির কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিলো বলে জানিয়েছিল সড়ক ও জনপদ বিভাগ। ওই ঘটনায় সওজ কর্তৃপক্ষ নগরীর চান্দগাঁও এবং বোয়ালখালী থানায় দুইটি মামলা করে। পুলিশ এ মামলায় রাহাত হোসেন এবং আহাদ হোসেন নামের ২ জনকে আটক করেছিল। বেপরোয়া গতিতে চলাচলরত অবৈধ এসব বাল্কহেডের সঙ্গে ফেরির সংঘর্ষে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন ফেরির চালকসহ স্থানীয় লোকজন।
জানা গেছে, কালুরঘাট সেতুর উত্তর পূর্ব পাশের বোয়ালখালীর কধুরখীল অংশ থেকে শুরু করে এদিকে শাহ আমানত সেতু এবং অপরদিকে কালারপোল হয়ে ভেল্লাপাড়ার পরের অংশ পর্যন্ত অসংখ্য স্থান থেকে প্রশাসনের কাছ থেকে বালু উত্তোলনের অনুমোদন নিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। এসব বালু পরিবহন করা হচ্ছে অবৈধ বাল্কহেড দিয়ে। এগুলোর চলাচলের কোনো অনুমোদন নেই। এরকম ২ শতাধিকেরও বেশি বাল্কহেড কর্ণফুলী হয়ে কালুরঘাট সেতুর উভয় পাশে বেপরোয়া গতিতে চলাচল করছে। কালুরঘাট ফেরির সঙ্গে বেশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যে কোনো সময় আরো বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির আশংকা করছেন স্থানীয়রা।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited